বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ক্রেতা সংকটে ৪১ কোম্পানি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৯০ সময় দেখুন
ক্রেতা সংকটে ৪১ কোম্পানি – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে মূল্যসূচক বাড়লেও ক্রেতা সংকটে পড়েছে অর্ধশত প্রতিষ্ঠান। সোমবার (৩০ মে)এসব প্রতিষ্ঠানের শেয়ার বিনিয়োগকারীরা দিনের সর্বনিম্ন দামে বিক্রির প্রস্তাব দিলেও অধিকাংশ সময় ক্রেতার ঘর ছিল শূন্য।

অর্ধশত প্রতিষ্ঠানের ক্রেতা সংকট দেখা দেওয়ার পাশাপাশি এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

লেনদেনের আধাঘণ্টার মধ্যে দাম কমার সর্বোচ্চ সীমায় চলে যায় প্রায় এক ডজন প্রতিষ্ঠান। সময়ের সঙ্গে বাড়তে থাকে এ তালিকা। এতে দিনের লেনদেন শেষে ৪১ প্রতিষ্ঠান দিনের সর্বনিম্ন দামে চলে যায়। এরপরও প্রতিষ্ঠানগুলোর ক্রয়াদেশের ঘর শূন্য পড়ে ছিল। অর্থাৎ বিক্রেতা থাকলেও এসব প্রতিষ্ঠানের ক্রেতা ছিল না।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৯টির। ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয় ৮৩৩ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২ কোটি ৭৯ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৬৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্সের ২৭ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, জিএসপি ফাইন্যান্স, জিনেক্স ইনফোসিস, ফরচুন সুজ এবং আইএফআইসি ব্যাংক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর