ষ্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালীতে কৃষি প্রণোদণা কর্মসূচীর আওতায় খরিপ ১/২০২১-২২ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ২ হাজার ৬১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বীজ এবং ২০ ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে প্রণোদনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি কার্যালয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামের সার্বিক তত্তাবধানে বীজ ও সার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে এমময় আরও উপস্থিাত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও কৃষকবৃন্দ।