সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

ক্ষেতলালে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২১০ সময় দেখুন
ক্ষেতলালে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে পানিতে ডুবে
রাকিব হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাকিব হাসান উপজেলার বিনাই পাঁচখুপী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকাল ৯ টায় নিজ বাড়ী সংলগ্ন পুকুরে শিশুটি খেলতে খেলতে পানিতে পড়ে যায়। এ সময় বাবা বাড়ীতে ছিলেন না আর মা বাড়ীর কাজে ব্যস্ত ছিল। পরে তাকে না পেয়ে আশেপাশে খোঁজাখুজির পর শিশুটির লাশ পুকুরের ভাসতে দেখে মা নিজেই লাশটি পানি থেকে তুলে নিয়ে আসেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় অন্যান্য প্রতিবেশিরাও
ঘটনাস্থলে উপস্থিত হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। এলাকা
জুড়ে নেমে আসে শোকের ছায়া।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী বলেন, যেহেতু পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বিষয়টি আমরা অবগত আছি। স্থানীয় চেয়ারম্যান দায়িত্ব নিয়ে নিহত শিশুটিকে দাফনের ব্যবস্থা
করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর