নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১- মার্চ’২২) পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) লোকসানে নেমেছে। আগের বছর একই সময়ে কোম্পানির মুনাফায় ছিল। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২.৬৫ টাকা।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৬ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১.০৫ টাকা।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৪৬ টাকায়।






