বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

গাজীপুরে দুলাল হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
গাজীপুরে দুলাল হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ – Corporate Sangbad


গাজীপু‌র প্রতিনিধি : গাজীপু‌রের বাসন থানাধীন ভোগড়া এলাকায় দুলাল মিয়া হত্যার রহস্য উদঘাটন ক‌রে‌ছে পু‌লিশ। হত্যাকা‌ন্ডের ৪ দিনপর জ‌ড়িত ৩ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপু‌রে জিএম‌পি কার্যাল‌য়ে প্রেস‌ ব্রিফিংয়ে এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন জিএম‌পি উপ ক‌মিশনার আবু তোরাব মুহাম্মদ শামসুর রহমান।

পু‌লিশ জানায়, গত ৪ আগষ্ট দুপু‌রে নিহ‌তের ছোট ভাইয়ের বাসা থে‌কে বের হ‌য়ে নি‌খোঁজ হন দুলাল মিয়া ।‌ ওই দিন বি‌কে‌লে স্থানীয়রা ‌ভোগড়া ডিজাইন এক্স‌প্রেস লি‌মি‌টেড কারখানা সংলগ্ন এক‌টি প‌রিত্যক্ত জ‌মি‌তে মর‌দেহ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয়। পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠায়। নিহ‌তের ছোট ভাই বাদী হ‌য়ে বাসন থানায় এক‌টি হত্যা মামলা দা‌য়ের ক‌রেন। মামলার প্রেক্ষি‌তে পু‌লিশ সোমবার পর্যন্ত ৩ জন‌কে‌ গ্রেফতার ক‌রে‌ছে।

গ্রেফতারকৃতরা হ‌লো- ত‌রিকুল ইসলাম সাগর, খোকন মিয়া ও সা‌ব্বির হো‌সেন। তারা গাজীপু‌রের বি‌ভিন্ন এলাকায় বাসা ভাড়ায় বসবাস থাকতো। মোবাইল ছিনতাই ও টাকা পয়সা লেন‌দেন এর বি‌রো‌ধের জে‌রে দুলাল মিয়া‌কে ছু‌ড়িকাঘাত ক‌রে হত্যা ক‌রে‌ছে ব‌লে গ্রেফতারকৃতরা প্রাথ‌মিকভা‌বে স্বীকার ক‌রে‌ছে।

জিএম‌পি উপ ক‌মিশনার আবু তোরাব মুহাম্মদ শামসুর রহমান জানান, গ্রেফতারকৃত‌দের প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদ শে‌ষে গাজীপুর আদালত পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত চল‌ছে হত্যার সা‌থে আরও জ‌ড়িত‌দের গ্রেফতার প্রক্রিয় অব্যাহত রয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর