সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২৯ সময় দেখুন
গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের  ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য,
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে ।
২৭ অক্টোবর রবিবার সকাল ১০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের আজ (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফরিদা খাতুন, ইউপি সচিব গৌরাঙ্গ মন্ডল, ২, ৩ ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য সহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। উক্ত প্রশিক্ষণটিতে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং ফিল্ড অর্গানাইজার ইসহাক বাড়ই প্রমূখ।
উক্ত প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি বলেন, “উপকূলে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। এখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন করা খুবই প্রয়োজন ছিল। সিসিডিবি কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণ ফলপ্রসূ হয়েছে। এধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি”। প্রশিক্ষণ শেষে ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর