বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গ্রিসে পারিবারিক প্রতিহিংসার জেরে গুলিতে নিহত ২, আহত ১০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১০ সময় দেখুন
গ্রিসে পারিবারিক প্রতিহিংসার জেরে গুলিতে নিহত ২, আহত ১০


গ্রিসের ক্রিট দ্বীপে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি পারিবারিক প্রতিহিংসার জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১ নভেম্বর) সকালে দ্বীপটির ভোরিজিয়া গ্রামের একটি এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। গ্রিক বার্তা সংস্থা এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার সন্দেহে তদন্ত চলছে।

পুলিশের তথ্যমতে, নিহতদের একজন ৩৯ বছর বয়সী পুরুষ ও অন্যজন ৫৬ বছর বয়সী নারী।

একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার রাতে একটি নির্মাণস্থলে বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকেই উত্তেজনা চলছিল। ওই ঘটনার প্রতিশোধ নিতেই শনিবার সকালে গুলিবর্ষণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিট দ্বীপে প্রতিশোধমূলক সহিংসতা, পারিবারিক বিবাদ এবং সম্মানহানিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা নতুন নয়। অতীতেও এসব কারণে বহু হত্যাকাণ্ড ঘটেছে।

ঘটনার পর গ্রিসের পুলিশ বাহিনীর প্রধান এবং সংগঠিত অপরাধ দমন ইউনিটের প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা ক্রিটে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এথেন্স থেকে অতিরিক্ত একটি পুলিশ ইউনিট পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর