বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস পেলেন কাজী ইফতেখার রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪১ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট:: গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস- ২০২৫ পেলেন সাংবাদিক কাজী ইফতেখার রহমান। বেস্ট জার্নালিস্ট (ইন্টারন্যাশনাল নিউজ) ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন তিনি।

শুক্রবার (৩০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে কাজী ইফতেখারের হাতে পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

এসময় টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, অভিনেত্রী রুনা খান, সাদিয়া আয়মান, মডেল পিয়া জান্নাতুল, ব্র্যান্ড প্রমোটার বারিশা হকসহ ৩৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সংগীত ও শিল্পাঙ্গনে বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, চলচ্চিত্র অভিনেত্রী রোজিনাসহ বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
মিডিয়াপাড়ায় কাজী ইফতেখার শুভ হিসেবে পরিচতি এই সংবাদকর্মী। বর্তমানে তিনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি’তে সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কর্মরত আছেন। ২০১২ সালে দৈনিক কালের কণ্ঠে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন ইফতেখার শুভ। এরপর পর্যায়ক্রমে দৈনিক ভোরের পাতা, প্রিয় ডটকম, ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং সময় টেলিভিশনে কাজ করেন তিনি। কাজী ইফতেখার শুভ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাব এডিটরস কাউন্সিল- ডিএসইসি এবং বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- বিডিজেএ’র সদস্য। এছাড়াও তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র সদস্য হিসেবে কাজ করছেন।

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন ইফতেখার শুভ। বাগেরহাটে মাধ্যমিক এবং বরিশালে উচ্চ মাধ্যমিক শেষে, ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণায় স্নাতকোত্তর সম্পন্ন করেন এই গণমাধ্যমকর্মী।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর