মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

গ্লোব সিকিউরিটিজের নতুন ৬টি শাখা খোলার অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩২৫ সময় দেখুন
গ্লোব সিকিউরিটিজের নতুন ৬টি শাখা খোলার অনুমোদন – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : সিকিউরিটিজ বেচা-কেনার প্রতিষ্ঠান গ্লোব সিকিউরিটিজকে ৬টি নতুন শাখা খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গ্লোব সিকিউরিটিজ দেশের বিভিন্ন স্থানে শাখা অফিস খোলার জন্য বিএসইসিতে আবেদন করে। এর ধারাবাহিকতায় ৫ অক্টোবর বিএসইসি হাউজটিকে দেশের ৪টি জেলা শহর (বগুড়া, মাগুরা, মাদারীপুর ও ময়মনসিংহ) ও ২টি উপজেলা শহরে (নোয়াপাড়া, যশোর ও বিয়ানীবাজার, সিলেট) মোট ৬টি স্থানে শাখা অফিস খোলার অনুমোদন দিয়েছে।

এই অনুমোদনের জন্য গ্লোব সিকিউরিটিজ কর্তৃপক্ষ বিএসইসি ও ঢাকা স্টক এক্সেচেঞ্জ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।

গ্লোব সিকিউরিটিজ লিঃ কর্তৃপক্ষ বিশ্বাস করে এই ৬টি স্থানে অনুমোদন এর প্রেক্ষিতে সেখানকার আগ্রহী বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগের দুয়ার উন্মোচিত হল। সেই সাথে গ্লোব সিকিউরিটিজ কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সর্বোচ্চ আর্থিক নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর