বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষ, ২৫০ জনের বিরুদ্ধে মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১১২ সময় দেখুন
চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষ, ২৫০ জনের বিরুদ্ধে মামলা – Corporate Sangbad


চট্টগ্রাম প্রতিনিধি: একাত্তরের যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে জামায়াত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৪০ জনসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১৫ আগস্ট) নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড় পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা শুরু করলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে বিক্ষুব্ধ অবস্থায় তারা পুলিশের উপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় ৪০ জনকে আটক করা হয়। পরে আটক ৪০ ও পলাতক ২৫ জনসহ অজ্ঞাত ২৫০ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, ‘গ্রেপ্তার ৪০ জনকে দুপুরের মধ্যে কোর্টে চালান করা হবে। এরপর আদালতের কাছে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর