মোঃ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চট্টগ্রাম ভিত্তিক সংগঠন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ এক আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ৯টা থেকে ভোটদান কর্মসূচি শুরু হয় মাঝির ঘাট আজিম এন্ড কোম্পানির নিজেস্ব কার্যালয়ে। শেষ হয় বিকাল ৩ টায়।
এসময় প্রধান নির্বাচন কমিশনার লায়ন এম. এ. মুছা বাবলু’র তত্ত্বাবধানে উক্ত নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র মহা সচিব পদে দুই জন প্রতিদ্বন্দ্বি নির্বাচনে অংশ নেয়। সভাপতি আহমদুল আলম বাবুলসহ বাকি সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
নির্বাচনে হারিকেন মার্কায় মহাসচিব পদে জয় লাভ করে শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন এবং
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শাহানুর দোয়াত কলম মার্কা নিয়ে পরাজয় বরণ করেন।
কমিটির অন্যান্যরা হলেন সভাপতি আহমদুল আলম বাবুল, সি. সহ-সভাপতি আবুল কাশেম তালুকদার, সি. সহ-সভাপতি জসিম উদ্দিন, সি. সহ-সভাপতি শেখ আহমদ মনছুর, সহ-সভাপতি মোঃ আলী আকবর, সহ-সভাপতি লায়ন মোঃ ইব্রাহিম, সহ-সভাপতি মোঃ আজিজ উদ্দিন, অতিরিক্ত মহাসচিব মাঈন উদ্দিন রিপন, যুগ্ম মহাসচিব মোসলেহ উদ্দিন সেলিম, যুগ্ম মহাসচিব এম. জাহাঙ্গীর কবির চৌধুরী জিকু, যুগ্ম মহাসচিব মোঃ জাহাঙ্গীর আলম, অরথ সচিব আলী আকবর, সাংগঠনিক সম্পাদক আজগর আলী রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ব্যবসায়ী সম্পাদক মাকসুদ আলম, প্রচার সম্পাদক মোঃ নাজের, ধর্মীয় সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পরিকল্পনা সম্পাদক মোঃ মহিউদ্দিন।
নির্বাহী সদস্য এয়াকুব আলী, আবদুল্লাহ আল মুরাদ ও মোঃ আজিজুল হক।
উল্লেখ্য, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে।