লক্ষীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোঃ রাসেল (২৭) ও আরেকটি বিশেষ অভিযানে গুলি ও মাদকসহ মাদক সম্রাট মোঃ ইসমাইল হোসেন প্রকাশ বেলজিয়াম সুমন (৩৫) কে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে জেলা পুলিশ সুপার আকতার হোসেনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দত্তপাড়া নুর মিয়া বেপারী বাড়ীর আবদুল খালেকের ছেলে।অন্যজন হলেন কংশনারায়নপুর আঃ রব চৌধুরী বাড়ীর সিরাজ মিয়ার ছেলে ঈসমাইল হোসেন প্রকাশ বেলজিয়াম সুমন।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকেরর নেতৃত্বে পুলিশ ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের দওপাড়ায় অভিযান পরিচালনা করে তার দেওয়া তথ্য মতে দওপাড়া মোল্লা বাড়ী জামে মসজিদের পিছনে পরিত্যক্ত ঘর হতে ১টি দেশীয় তৈরী এলজি, ১টি ফাইপ গান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজী, অপহরণ, মাদক, চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে।
এ দিকে অন্য আরেকটি অভিযানে দত্তপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন প্রকাশ বেলজিয়াম সুমনের দেওয়া তথ্য অনুযায়ী ২ রাউন্ড ৯এমএম পিস্তলের গুলি ও ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানা অফিসার ইনচার্জ
ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম জানান, এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদক আইনে আদালতে পাঠানো হয়েছে।