মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

চরফ্যাশনে যুব রেড ক্রিসেন্ট টিমের মাস সেরা সেচ্ছাসেবক পুরস্কার প্রদান।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
চরফ্যাশনে যুব রেড ক্রিসেন্ট টিমের মাস সেরা সেচ্ছাসেবক পুরস্কার প্রদান।

ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি  যুব রেড ক্রিসেন্ট চরফ্যাশন উপজেলা টিমের মাস সেরা সেচ্ছাসেবক পুরষ্কার প্রদান ও মাসিক কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ই নভেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা যুব রেড ক্রিসেন্টের অস্থায়ী কার্যালয়ে উপজেলা টিম লিডার মোবাশ্বের আলম নিশাত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভোলা জেলা ইউনিটের উপ-যুব প্রধান সাদ্দাম হোসেনের উপস্থিতিতে ও উপজেলা সহকারী টিম লিডার তরিকুল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায়, উপজেলা টিমের ডিসেম্বর মাস ব্যাপি বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহন করা হয় ও রেড ক্রিসেন্টের সকল সদস্যদের মাঝে টি-শার্ট ও আইডি কার্ড প্রদান করেন পরে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম ও সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় যোগাযোগ ও পরিকল্পনা বিভাগীয় উপ-প্রধান নুসরাত জাহান তাজবিন কে মাস সেরা সেচ্ছাসেবীকা ঘোষণা করে প্রধান অতিথি সম্মাননা তুলে দেন।

এসময়, যুব রেড ক্রিসেন্টের উপদলনেতা মাহিমা চৌধুরী সানজা, যুব সদস্য মোঃ আল মুকিত,আবু রায়হান রনি,নুসরাত জাহান তাজবীন, সোলায়মান, শাবনুর আক্তার, নোমান হোসাইন, সাবিনা ইয়াসমিন,সাদিয়া আক্তার জুই সহ বিভিন্ন স্কুল টিমের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom