শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে

চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ সময় দেখুন
চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল এলাকার একটি চা বাগান থেকে এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। তবে এময় কাউকে আটক করা সম্ভব হয়নি। রবিবার (১৮ই জানুয়ারি) রাতে এই অভিযান পরিচালনা করে র‌্যাব। সোমবার (২০শে জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-৯এর মিডিয়া সেল।

র‌্যাব জানায়, চিকনাগুল এলাকার একটি চা বাগানের ভেতর থেকে ব্যাপক তল্লাশি চালিয়ে ২টি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে সাধারণ ডায়রির মাধ্যমে এয়ারগানগুলো জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সোমবার (১৯শে জানুয়ারি) পর্যন্ত র‌্যাবের অভিযানে ৩৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ম্যাগাজিন-৫টি, ৬৩৩০ গ্রাম বিস্ফোরক, ৩৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৬৩টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom