শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় কৃষক হত্যা: ২৯ বছর পর তিন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ সময় দেখুন
চুয়াডাঙ্গায় কৃষক হত্যা: ২৯ বছর পর তিন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড – Corporate Sangbad


আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামের কৃষক সুনীল কুমার দাসকে হত্যার দায়ে দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মাসুদ আলী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলো- আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুর গ্রামের কালু ফকিরের ছেলে সুলতান হোসেন (৫৫), লালু মন্ডলের ছেলে লিয়াকত আলী ওরফে ন্যাকো (৫৮) ও তার ভাই শওকত আলী (৬০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর রাত ৮টার দিকে দন্ডিত আসামিরাসহ অন্তত ১৫-১৬ জন ব্যক্তি সুনীলদের বাড়িতে গিয়ে সুনীলকে তার গায়ে থাকা চাদর দিয়ে দু’হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই মারা যায় সুনীল। এ ঘটনার পরদিন নিহতের ভাই অনিল কুমার দন্ডিত আসামিসহ অজ্ঞাত আসামিদের নামে থানায় এজাহার দায়ের করেন।

মামলায় মোট ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামি সুলতান হোসেন, লিয়াকত আলী ও শওকত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একইসাথে দণ্ডপ্রাপ্ত সবাইকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ দেয়া হয়।

অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের পাবলিক প্রসিকিউটর গিয়াসউদ্দিন জানান, এ হত্যা মামলায় মোট আসামী ছিলেন ২৫ জন। তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মামলার বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করা হয়।

আরও পড়ুন:

চেক ডিজঅনার মামলা: হাইকোর্টের রায় স্থগিত

সিরাজগঞ্জে ১১ থানায় বিএনপির ১৬৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর