বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ব্যক্তির কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
চুয়াডাঙ্গায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ব্যক্তির কারাদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল আলিম (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৬ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে আব্দুল আলিমকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। সাজাপ্রাপ্ত আব্দুল আলিম আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ বাবুপাড়ার আব্দুর রহিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক নাজমুল হোসেন খান, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৬ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল আলিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল আলিমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর