বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ সময় দেখুন
চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত রক্তাক্ত মরদেহ উদ্ধার

সাব্বির আলিম
দামুড়হুদা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা শহরের একটি বাসা থেকে বৃদ্ধার রক্তাক্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৫ সেপ্টেম্বর দুপুরের পর হকপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত গুলশান আরা চমন (৫৬) হকপাড়ার মৃত মহিউদ্দীন জোয়ার্দ্দারের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, হকপাড়ার একটি ভাড়া বাড়িতে একাই বসবাস করতেন গুলশান আরা। গত দুইদিন থেকে তার সারাশব্দ না পেয়ে ঘরে খুঁজতে যায় প্রতিবেশীরা। ওই বৃদ্ধার ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ সদস্যরা তার ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর