সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৭১ সময় দেখুন
চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইজিবাইক চালক জহুরুল ইসলাম হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার আব্দুস ছালামের ছেলে ফজলুর রহমান, একই পাড়ার শহিদুল ইসলাম মোল্লার ছেলে আবু সুফিয়ান মোল্লা ও গোরস্থানপাড়ার শ্রী গনেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী দিপক কুমার রায়। আদালতে রায় ঘোষণার সময় দুই আসামি উপস্থিত থাকলেও ফজলুর রহমান পালাতক রয়েছেন। এদিকে, মামলার অন্য দুই আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার ইয়ামিন আলীর ছেলে মোহাম্মদ দিলন ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

জানা যায়, ২০১১ সালের ১০ আগস্ট দুপুরে দামুড়হুদা পরানপুর-লোকনাথপুর সড়কের পাশে বেগুন ক্ষেতের ভেতরে এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাসির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পরে ওই মরদেহটি জহুরুলের বলে শনাক্ত হয়। মৃত জহুরুল চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় বাসিন্দা। ইজিবাইক ভাড়ায় যাওয়ার কথা বলে তাকে নির্জন মাঠে নিয়ে হত্যার পর ইজিবাইক ছিনিয়ে নিয়ে পালিয়ে যান আসামিরা।

এ মামলায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আরিফুর রহমান এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ছয়জনকে অভিযুক্ত করে ২০১১ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৩০ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার এ রায় দেন আদালত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর