বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

চুয়াডাঙ্গা বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
চুয়াডাঙ্গা বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ইউএসের তৈরী একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আজ বৃহস্পতিবার ২৪ জুলাই দুপুর ১২ টায় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ৬ টার সময় জীবননগর উপজেলার গোয়াল পাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশ থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া সীমান্তের ৬৪ নং মেইন পিলার এবং ৪ নং সাব পিলার হতে থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশে অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় ইউএসের তৈরী ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন এবং গুলি জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর