মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় প্রাণের চিপস নকল করে বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৯০ সময় দেখুন
চুয়াডাঙ্গায় প্রাণের চিপস নকল করে বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি


আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় প্রাণ কোম্পানির চিপস নকল করে নিজ প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন অনন্যা ফুড প্রোডাক্টসে অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, অনুমোদনহীন ও নিম্নমানের চিপস। নেই বিএসটিআইয়ের অনুমোদন কিন্তু প্যাকেটে বিএসটিআইয়ের লোগো, প্যাকেটে দেয়া নিউট্রিশন ফ্যাক্টস ভ্যালুর নেই কোন প্রামাণিক দলিল। বাজার থেকে কিনে এনে হুবহু প্রাণ জিরোস প্যাকেট নকল করে তৈরি ও বাজারজাত করা হচ্ছে নিম্নমানের চিপস। ওই অপরাধে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার রেলগেটে অবস্থিত মেসার্স অনন্যা ফুডসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইন ও সদর থানা পুলিশের একটি টিম। এসময় প্রাণ কোম্পানির খুলনা বিভাগীয় ও জেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর