রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশনসহ আটক ১ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ জুন, ২০২২
  • ৯৩ সময় দেখুন
চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশনসহ আটক ১ – Corporate Sangbad


আইন-আদালত আর্কাইভ

আহসান আলম, চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশনসহ শ্রী সোনাতন কুমার অধিকারী (৫৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ক্যানালপাড়ায় অভিযান চালিয়ে ১১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। আটককৃত সোনাতন কুমার অধিকারী ক্যানালপাড়ার স্বর্গীয় কালিপদ অধিকারীর ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, শনিবার বেলা সোয়া ১ টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাতন কুমার অধিকারীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত সোনাতন কুমার অধিকারীর শিকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ১১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

আটককৃত সোনাতন কুমার অধিকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর