বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

চ্যানেল টোয়েন্টিফোরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৭৮ সময় দেখুন
চ্যানেল টোয়েন্টিফোরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


ডেস্ক রিপোর্ট:: চ্যানেল টোয়েন্টিফোর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল মিডিয়া বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর/জয়েন্ট নিউজ এডিটর। পদের সংখ্যা : উল্লেখ নেই। আবেদন যোগ্যতা : যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। তবে ইংরেজি, ইকোনমিকস বা সাংবাদিকতায় ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

 

সংবাদ মাধ্যমে ( টিভি চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল বা নিউজ পেপার) ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

 

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ২৬-৩৮ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজ করতে হবে। এছাড়াও প্রার্থীর মধ্যে চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। শিফট অনুসারে ডিউটি করার মানসিকতা থাকতে হবে। দল পরিচালনায় সক্ষম হতে হবে।

 

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

 

আবেদনের শেষ তারিখ : ২০ জুলাই, ২০২২

 

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর