বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ছয় কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ ঝোঁক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৯১ সময় দেখুন
ছয় কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ ঝোঁক – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২২-২৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাউথইস্ট ব্যাংক, ফরচুন সুজ, জিএসপি ফাইন্যান্স, ডেলটা লাইফ ইন্সুরেন্স এবং এসিআই ফর্মুলেশন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

শীর্ষ দশ কোম্পানির মধ্যে ছয় কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার কারণে এই ছয় কোম্পানির শেয়ার লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাউথইস্ট ব্যাংক, জিএসপি ফাইন্যান্স এবং ডেলটা লাইফ ইন্সুরেন্স।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৭৮৪টি শেয়ার। যার বাজার মূল্য ২৩০ কোটি ৫১ লাখ ৩৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩২ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩৪ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ১.৭৪ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮৫ লাখ ১৮ হাজার ৭৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৪ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৬ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৮ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৩.৪৪ শতাংশ।

লেনদেন তালিকার পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সপ্তাহজুড়ে ৭৭ লাখ ৩৮ হাজার ৬২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯০ কোটি ৯৮ লাখ ৪৫ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৬ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৮ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা বা ১.৭১ শতাংশ।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৩৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৮ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৪ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৪০ পয়সা বা ২.৮৪ শতাংশ।

লেনদেনের তালিকার অষ্টম স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পনিটির ২ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৪৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৭৫ লাখ ৪ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২৮ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩২ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ১২.৩৩ শতাংশ।

ডেলটা লাইফ ইন্সুরেন্সের লেনদেন তালিকার নবম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৫ লাখ ৪৬ হাজার ৩৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার টাকা । বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১২ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৮ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৬ টাকা বা ৫.৩৩ শতাংশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর