সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

জন্মমৃত্যু নিবন্ধন পুরস্কার পেলেন আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৪৭ সময় দেখুন
জন্মমৃত্যু নিবন্ধন পুরস্কার পেলেন আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

জাতীয় জন্ম ও নিবন্ধন -২০২১ উপলক্ষে দেশের উপজেলার মধ্যে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহম্মদ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। একইসাথে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

আজ বুধবার সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রেজিস্ট্রার জেনারেলর কার্যালয়ে স্হানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় এই পুরষ্কার দেন আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহম্মদের তুলে হাতে। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা এবং দেশের ইউএনও উপস্থিত ছিলেন।

জাতীয় জন্ম ও নিবন্ধন -২০২১ উপলক্ষে দেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়া ও পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শেখ জোবায়ের আহম্মদ। তিনি বলেন, এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরো বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরো বেশি উজাড় করে দিতে চাই।

ইউএনও বলেন, চাকরিজীবনে সুচারুরূপে সরকারি দায়িত্ব পালনের বিপরীতে আমার এই অর্জনে আনোয়ারাবাসী এবং আমার পরিবারের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে যোগ্য মনে করে আজ এই পুরষ্কারের ভূষিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর