বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

জবি শিক্ষার্থীদের হাতে ছিনতাইকারী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৭৭ সময় দেখুন
জবি শিক্ষার্থীদের হাতে ছিনতাইকারী আটক

শশী,জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীর মোবাইল ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করে শিক্ষার্থীরা।রবিবার (১০ মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ১৬ তম ব্যাচের চড়ুইভাতি অনুষ্ঠান শেষে নতুন ক্যাম্পাস থেকে ফেরার সময় কদমতলী এলাকায় শিক্ষার্থীদের বাসের জানালা দিয়ে রিমন নামের এক শিক্ষার্থীর মোবাইল টান দিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। পরে বাস থেকে কয়েকজন শিক্ষার্থী নেমে ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে এবং প্রক্টরিয়াল বোডির নিকট হস্তান্তর করে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন,ছিনতাইকারীকে যথাযথভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপার্দ করা হয়েছে।তারা প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর