বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

জহির হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
জহির হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক হাওলাদারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।

২০০৯ সালে গুলশান থানায় হত্যা মামলাসহ বনানী থানায় মানিকের নামে তিনটি মাদক ও মারামারি মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে জহির হত্যার ঘটনায় ২০২৩ সালে তার নামে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেন আদালত। গ্রেফতারী আদেশ হলে সে ঢাকার বিভিন্ন এলাকায় যাত্রীবাহী পরিবহনে হেলফার হিসেবে কাজ করতে থাকে। পরবর্তীতে ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে নিজেকে আত্নগোপন করে আসছে।

গ্রেপ্তার মানিক এলাকায় আধিপত্য বিস্তার করে চুরি, ডাকাতি, খুন, হত্যা, গুমসহ, চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল।

ফারজানা হক জানান, মানিক দীর্ঘদিনের পলাতক আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর