সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

জাতীয় নাগরিক পার্টির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন
জাতীয় নাগরিক পার্টির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন


ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নীতিনির্ধারণ ও গবেষণামূলক কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন করেছে।

শনিবার (১১ অক্টোবর) দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

দলের সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে গঠিত এই নতুন ইউনিটের নেতৃত্ব দেবেন খালেদ সাইফুল্লাহ ও মুশফিক উস সালেহীন।

চিঠিতে বলা হয়, দেশের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে গবেষণা, নীতিগত সুপারিশ তৈরি এবং দলীয় ইশতেহার ও নীতি কাঠামো প্রণয়নে এই উইং সক্রিয় ভূমিকা রাখবে।

উইংয়ের অন্য সদস্যরা হলেন— সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম ও তারিক আদনান মুন।

দলের পক্ষ থেকে জানানো হয়, এনসিপির ঘোষিত ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ ও ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে বাস্তবসম্মত নীতি প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করাই এই উইংয়ের প্রধান কাজ হবে।

এনসিপি নেতাদের মতে, তরুণ ও দক্ষ সদস্যদের নিয়ে গঠিত এই টিম ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো এবং সুশাসনের রূপরেখা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর