মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

‘জামায়াত মানু‌ষের আবেগ নি‌য়ে খে‌লে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ সময় দেখুন
‘জামায়াত মানু‌ষের আবেগ নি‌য়ে খে‌লে’


ভোলা: ভোলা-১ আস‌নের বিএন‌পি জোট সম‌র্থিত প্রার্থী ও বি‌জে‌পির চেয়ারম‌্যান আন্দা‌লিব রহমান পার্থ ব‌লে‌ছেন, জামায়াত জান্না‌তের টি‌কেট দে‌খি‌য়ে মানু‌ষের ভোট নি‌তে চায়। যা লজ্জা ও দুঃখের ব‌্যাপার, এমনকি ধিক্কা‌রেরও। জামায়াত উন্নয়‌নে বিশ্বাস ক‌রে না, তারা মানু‌ষের আবেগ নি‌য়ে খে‌লে।

শ‌নিবার (৭ ফেব্রুয়ারি) রা‌তে ভোলা সদর উপ‌জেলার ভেদু‌রিয়া ইউনিয়‌নের ব‌্যাংকের হাট বাজার বালুর মা‌ঠে এক নির্বাচনি সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

আন্দা‌লিভ রহমান পার্থ ব‌লেন, ‘হিন্দু ভাই-বো‌নেরা বা‌ড়ি‌তে নি‌শ্চি‌তে ঘুমা‌তে পার‌বে না- এমন কাউকে ক্ষমতায় আস‌তে দেওয়া যা‌বে না। বাংলা‌দে‌শের হিন্দু-মুসলমান একই আকা‌শের নি‌চে থাক‌বে। কিন্তু এটা একটা গো‌ষ্ঠী বিশ্বাস ক‌রে না।’

তি‌নি আরও ব‌লেন, ‘আমি য‌দি আপনার ভো‌টে নির্বা‌চিত হ‌য়ে সংসদে যাই, তাহ‌লে ভোলার ইতিহা‌সে সব চে‌য়ে বে‌শি উন্নয়ন কর‌ব।’

ভেদু‌রিয়া ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি মো. অলিউল্ল‌্যাহ মাস্টা‌রের সভাপ‌তি‌ত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএন‌পির সাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, হুমায়ুন কবির সোপান, সদস্য স‌চিব রাইসুল আলম, জেলা যুবদ‌লের সভাপ‌তি জামাল উদ্দিন লিটনসহ বি‌জে‌পি ও অঙ্গসংগঠ‌নের নেতারা বক্তব্য দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর