রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

জামালপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার -১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৭১ সময় দেখুন
জামালপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার -১

এমরান হোসন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের দিগপাইত থেকে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ একজন কে আটক করেছে র‌্যাব – ১৪। আটককৃত মোঃ মিলন সরকার (২৫) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মোঃ তোরাব সরকারের ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় একাধিক মাদক ও হত্যা মামলা রয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) ভোর ৪ টায় জামালপুর সদর উপজেলার দিগপাইত বাজারস্থ ডাচ-বাংলা ব্যাংকের সামনে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক থেকে তাকে আটক করে র‌্যাব-১৪ (সিপিসি-১) সদস্যরা।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মিলন দুধর্ষ অস্ত্র ও মাদকবিক্রেতা। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড অ্যামুনিউশন, ৫ গ্রাম হেরোইন ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের আনুমানিক মূল্য ৫০ হাজার ও হেরোইনের মূল্য ৫০ হাজার টাকা।

আসামি মিলনের নামে জামালপুর সদর থানায় মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom