এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।
“শীতার্ত মানুষের পাশে এমটিবি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুর সদর পৌরসভায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) জামালপুর সদর পৌরসভা কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।
এ সময় মির্জা আজম এমপি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে। শুধু জামালপুর পৌরসভায় নয় এ জেলায় প্রতিটি অসহায়, খেটে খাওয়া মানুষের কল্যাণে বিভিন্ন জনপ্রতিনিধিদের মাধ্যমে এ সরকার সহযোগিতা করে যাচ্ছে। তিনি দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন জামালপুর পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সদস্য নারায়ণ চন্দ পাল রানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মালেক, জামালপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।