সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
মেলান্দহ উপজেলার মালঞ্চ থেকে জাবেদ আলী শেখ নামে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধের গলায় নিজের মাফলার পেচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নয়ানগর ইউনিয়নের মালঞ্চ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাবেদ আলি ওই এলাকার মৃত আবেছ আলির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের খাবার খেয়ে বৃদ্ধ জাবেদ আলি তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন শনিবার সকালে ফজরের নামাজ পড়ে আবার দরজা বন্ধ করে শুয়ে পড়েন। ওইদিন সকাল সাড়ে ৭ টার দিকে ঘুম থেকে ওঠার জন্য পরিবারের লোকজন ডাকতে গেলে কোন সাড়াশব্দ না পেয়ে পাশের কক্ষ থেকে দেখেন বাঁশের ধর্নার সাথে গলায় মাফলার পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে তাদের ডাক চিৎকারে লোকজন এসে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে পুলিশে খবর দেয়।
নিহতের ছেলে মো. সামিউল বলেন, আমার পিতা দীর্ঘদিন যাবত পেটের পীড়া ও পারিবারিক অশান্তির ফলে মানষিক অসুস্থতার কারণে কষ্টে-অভিমানে আত্মহত্মা করেছে। এই মৃত্যুর ব্যাপারে আমাদের কারোপ্রতি কোন সন্দেহ বা অভিযোগ নাই।
মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক মোঃ বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে মরদেহ দাফনের নির্দেশ দেয়া হয়েছে।