মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

জামায়াত বিএনপির বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে- বিএনপি নেতা দুলাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২১৮ সময় দেখুন
জামায়াত বিএনপির বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে- বিএনপি নেতা দুলাল

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম দুলাল বলেছেন, জামায়াত বিএনপির বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়। জামায়াত বাড়ি বাড়ি বলে বেড়ায় দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে, এটা মুনাফেকি। তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তাদের ধারণা তারা ক্ষমতায় গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে শ্রীবরদীর পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহিম দুলাল আরও বলেন, গত ৫৪বছরে এ দেশে যতগুলো দল ক্ষমতায় এসেছে তার সিংহভাগের আঁতাতের মাধ্যমে ক্ষমতার অংশীদার ছিল এই জামায়াত। অথচ তারা বলে বেড়ায় তারা ক্ষমতার বাইরে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি দিয়ে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে নানাভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। বিএনপির নির্বাহী সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বিরুদ্ধেও অপপ্রচার করে যাচ্ছে জামায়াত।

এ ব্যাপারে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান বাদল বলেন, এ ধরনের প্রচারনা বা কারোর বিরুদ্ধে অপপ্রচার করার নীতিতে জামায়াতে ইসলামী বিশ্বাস করেনা। কে বা কারা ফেইসবুকে লিখেছে তা আমাদের জানা নেই। জামায়াতের পক্ষ থেকে কারোর বিরুদ্ধে প্রচারনা বা বক্তব্য দেয়া নিষেধ আছে। মূলত জামায়াতকে ট্যাগ দেয়া বিএনপির অভ্যাসে পরিনত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর