সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

‘জিয়া মুক্তিযোদ্ধা নয়’ বক্তব্য এক্সপাঞ্জের দাবি সাংসদ হারুনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ সময় দেখুন
‘জিয়া মুক্তিযোদ্ধা নয়’ বক্তব্য এক্সপাঞ্জের দাবি সাংসদ হারুনের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নয়, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি— সংসদে বলা এসব কথা কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে একটি আইন প্রণয়েনের সময় জনমত যাচাইয়ের সময় এই দাবি জানান তিনি। এর আগে, সকাল সাড়ে ১০ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

হারুনুর রশীদ বলেন, ‘জিয়াউর রহমান বীরত্বের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। যেখানে ২৮৭ জন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছেন। এই সেক্টরের দুজন বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন। এরা হলেন সিপাহী হামিদুর রহমান ও নায়েক মুন্সী আব্দুর রউফ।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি— এগুলো সংসদ বলা হয়েছে। এসব বক্তব্য সংসদের কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। এগুলো অসত্য। এগুলো যদি আপনি এক্সপাঞ্জ না করেন তাহলে সংসদে আমাদের কথা বলে লাভ কি? ন্যাশনাল আর্কাইভসের মুক্তিযুদ্ধের দলিল রচিত হয়েছে। তার মধ্যে কি জিয়াউর রহমানের নাম মুক্তিযোদ্ধা হিসেবে লিপিবদ্ধ নেই? তাহলে আজকে আমরা এ সমস্ত কথা কেন বলছি? এগুলো পরিহার করা উচিত।’

তিনি বলেন, ‘ন্যাশনাল আর্কাইভকে আরও শক্তিশালী করার জন্য একটি আইন আনা হচ্ছে। আমি আশা করব, এটি আমাদের জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করবে, সংরক্ষণ করবে। এগুলোকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরব।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর