সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

জুলাইয়ের চেতনায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ার আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ সময় দেখুন
জুলাইয়ের চেতনায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ার আহ্বান


ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা ও অর্থবহ পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে আটটি রাজনৈতিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা ফ্যাসিবাদের পতন ও ইনসাফভিত্তিক নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য গঠনের লক্ষ্য লেবার পার্টিকে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

সভায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নেতারা আসন্ন জাতীয় নির্বাচনকে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন।

নেতারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে বৈষম্য, দমননীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের জাগরণের প্রতীক। এই চেতনা আজও প্রাসঙ্গিক, কারণ জনগণ এখন পরিবর্তন চায়, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়।’

সভাপতির বক্তব্যে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা এমন একটি ঐক্য চাই, যা ক্ষমতার জন্য নয়— বরং জনগণের মুক্তি ও রাষ্ট্র মেরামতের জন্য। ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ইনসাফ ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিতে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, অর্থ-অস্ত্র-পেশিশক্তিমুক্ত নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যুগপৎ কর্মসূচি গ্রহণ করতে হবে।’

সভায় ফেডারেল ডেমোক্রেটিক পার্টির প্রফেসর এ আর খান, বাংলাদেশ জাস্টিস পার্টির আবুল কাসেম মজুমদার, বাংলাদেশ পিপলস পার্টির মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জনতা ফ্রন্টের মো. আবু আহাদ আল মামুন, নতুনধারা জনতার পার্টির আবদুল আহাদ নুর, বাংলাদেশ মুসলিম লীগের মো. আবদুল আলীম, সবুজ বাংলা পার্টির মো. শাহ আলম তাহের, জাতীয় শক্তির অধ্যাপক শরিফুল ইসলাম, বিএলডিপির এস এম আমানুল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির খন্দকার মিরাজুল ইসলাম ও মো. মিরাজ খান বক্তব্য দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর