বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিশাল বিজয় র‌্যালি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০৭ সময় দেখুন
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিশাল বিজয় র‌্যালি

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি’র নেতৃত্বে র‌্যালিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালিটি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স, সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড বিজয় র‌্যালি ও শুভযাত্রা সহকারে নেতাকর্মীরা সমবেত হন সরকারি কলেজ চত্বরে।

এ সময় উপস্থিত নেতারা বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম ধাপ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে পুনরায় মুক্ত করার অঙ্গীকার নিয়েই আজকের এ বিজয় র‌্যালি।”

বক্তব্য ও শান্তিপূর্ণ র‌্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপনের মাধ্যমে দলটির নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরও ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর