বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

জেএমআই হসপিটালের বিডিং শুরু আগামীকাল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২২৫ সময় দেখুন
জেএমআই হসপিটালের বিডিং শুরু আগামীকাল – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বিডিং আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে। এদিন বিকাল ৫টা থেকে শুরু হয়ে বিডিং চলবে ১২ জানুয়ারি ৫টা পর্যন্ত। এই সময়ে যোগ্য বিনিয়োগকারীরা প্রান্তসীমা (কাটঅফ প্রাইস) নির্ধারণে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) বিডিংয়ে অংশ নিতে পারবেন। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিডিং সমাপ্ত হওয়ার পর ইএসএসের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের ভ্যালুয়েশন রিপোর্ট জমা দিতে হবে। ১৩ জানুয়ারি থেকে সকাল সাড়ে ১০টা থেকে ১৭ জানুয়ারি একই সময় পর্যন্ত এ প্রতিবেদন জমা দেয়া হবে। পেনশন ও প্রভিডেন্ট ফান্ড অনুমোদনের জন্য যোগ্য বিনিয়োগকারীদের কমপক্ষে ৫০ লাখ টাকার বিনিয়োগ করতে হবে। গ্র্যাচুইটি ফান্ডের জন্য ন্যূনতম বিনিয়োগ ধরা হয়েছে ১ কোটি টাকা। প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে বিডিংয়ের পুরো অর্থ পরিশোধ করতে হবে। বিডিং ফি দিতে হবে ৫ হাজার টাকা। আইন অনুযায়ী কোম্পানিটির নিলামে কেবল প্রাতিষ্ঠানিক ও যোগ্য বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন।

কোম্পানিটিকে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় বিডিংয়ের অনুমোদন দেয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিডিংয়ে কোম্পানিটির শেয়ারের প্রাইস চূড়ান্ত করবেন। ৭৫ কোটি টাকা উত্তোলন করে,এ টাকা দিয়ে জমি ও মেশিনারীজ কেনার পাশাপাশি ভবন তৈরি এবং ঋণ পরিশোধে খরচ করবে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু দাঁড়িয়েছে ২৭ টাকা ৭৮ পয়সায় এবং পুন:মূল্যায়নসহ নেট অ্যাসেটভ্যালু দাঁড়িয়েছে ২৯ টাকা ৯৯ পয়সায়। গত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর