আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী খুরুস্কুল সরেঙ্গা (জেকেএস) উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নবগঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনটির আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা বিদ্যালয়ের হল রুমে সংগঠনের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা শেফায়ত হোসেন, মামুনুর রশীদ, সিরাজুল মোস্তফা রুবেল, রেজাউল করিম রিয়াজ, আব্দুল হালিম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, কার্যনির্বাহী কমিটির সদস্য নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিটু, প্রচার সম্পাদক সরওয়ার আলম ফয়সাল।
সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য জাহেদুল ইসলাম রাসেল, মিজানুর রহমান, জানে আলম, মনসুরুল হক রুবেল, মোহাম্মদ রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সরওয়ার মিয়া, সহ-অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আরমান হোসেন সহ বিভিন্ন ব্যাচ প্রতিনিধি উপস্থিত ছিলেন।