শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরষ্কার পেলেন নাগরপুর থানার রফিকুল ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৬ সময় দেখুন
জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরষ্কার পেলেন নাগরপুর থানার রফিকুল ইসলাম

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ২০২৫ সালের এপ্রিল মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে গত ২০ মে টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তার হাতে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেন। ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর সারা দেশের মতো টাঙ্গাইল জেলাতেও পুলিশের ভাবমূর্তি ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়ে। এমন সংকটময় পরিস্থিতিতে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ রফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের সাথে নাগরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে নাগরপুর থানায় চালু হয়েছে সক্রিয় বিট পুলিশিং ব্যবস্থা। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনসার ও গ্রাম পুলিশদের নিয়ে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে গড়ে তোলা হয়েছে একটি শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
অপরাধ দমনের পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নের দিকেও নজর দিয়েছেন। নাগরপুর বাজার উন্নয়নে ব্যবসায়ী নেতাদের সঙ্গে দিকনির্দেশনামূলক বৈঠক, মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিতকরণ এবং সচেতনতামূলক কার্যক্রম তার উদ্যোগের অন্যতম দৃষ্টান্ত। জনবান্ধব আচরণ, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি শুধু পুলিশের নয়, নাগরপুরবাসীর কাছেও প্রশংসিত হয়েছেন। তার এই প্রচেষ্টা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তার নেতৃত্বে নাগরপুর উপজেলা বর্তমানে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে টাঙ্গাইল জেলার একটি আদর্শ উপজেলা হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর