নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা পরবর্তী দ্বিতীয় কার্যদিবস বুধবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৯টির বা ৬৭.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস অ্যাডভেন্ট ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে অ্যাডভেন্ট ফার্মা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার শেয়ার দর কমেছে ২ শতাংশ, ওরিয়ন ফার্মার শেয়ার দর কমেছে ১.৯৯ শতাংশ, প্রাইমটেক্সের শেয়ার দর কমেছে ১.৯৯ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১.৯৬ শতাংশ, সায়হাম টেক্সটাইলের শেয়ার দর কমেছে ১.৯৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১.৯৬ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর কমেছে ১.৯৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর কমেছে ১.৯৬ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর শেয়ার দর ১.৯৫ শতাংশ কমেছে।






