মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা বিএনপি’র পরিচিতি সভায় দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ২ জন। পরিচিতি সভাকে কেন্দ্র করে ঘাটাইল খেলার মাঠ এলাকায় ১৯ মার্চ সকাল সাড়ে ১১টায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ২জন। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরবর্তীতে পরিচিতি অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আহবায়ক সিরাজুল হক ছানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওয়ায়দুল হক নাসির ও অন্যান্য নেতৃবৃন্দ।