মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২৬ সময় দেখুন
টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের দাফন সম্পন্ন


টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে তার জানাজা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (১ মার্চ) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তার মরদেহ দেশে আনা হয়।

উল্লেখ্য, জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সভাপতি ও করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্রসংসদের দুই মেয়াদে ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ‘ভিপি জোয়াহের’ হিসেবে বেশি পরিচিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর