শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

টাঙ্গাইলে গলাকাটা নবজাতক শিশুসহ দু’জনের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২১৩ সময় দেখুন
টাঙ্গাইলে গলাকাটা নবজাতক শিশুসহ দু’জনের মরদেহ উদ্ধার

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে সদ্য ভূমিষ্ঠ এক শিশুর মরদেহসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ জানুয়ারি) সকালে জেলার নাগরপুর থেকে শিশুর মরদেহ এবং সখীপুর থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ড্রেন থেকে গলাকাটা অবস্থায় ১২ঘণ্টা বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় হাসপাতালেই শিশুটির জন্ম হয়েছে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান জানান, শনিবার (২৯ জানুয়ারি) রাতে এক তরুণী হাসপাতালে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। ভোরের দিকে ওই যুবতী বাথরুমে দীর্ঘক্ষণ সময় কাটান। এরপর বাথরুম থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া শিশুর মরদেহটি ওই যুবতীর সন্তান।

এদিকে সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাসপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর