শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৯৪ সময় দেখুন
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

https://facebook.com/3266929290203701

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো.আতাউল গনির নেতৃত্ব শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য ভিত্তিক সাজে সজ্জিত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী পুরুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচী সমাপ্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর