রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ডিবি উত্তর কর্তৃক ৫ হাজার পিস ইয়াবা ‘সহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২৫২ সময় দেখুন
টাঙ্গাইলে ডিবি উত্তর কর্তৃক ৫ হাজার পিস ইয়াবা ‘সহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে ডিবি উত্তর কর্তৃক ৫ হাজার পিস ইয়াবা ‘সহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
২৯ এপ্রিল শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন এর দিক নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল সদর থানাধীন পূর্ব আদালতপাড়া এলাকা হইতে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা উদ্ধার সহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী মো. রানা আহম্মেদ (৩৮), পিতা- আ. ছালাম দেওয়ান, সাং – কাজীপাড়া, থানা-লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ। ডিবি পুলিশের এসআই মো. মিজানুর রহমান এর নের্তৃত্বে এই অভিযানে অংশ নেন এসআই মো. আহসানুজ্জমান, কনস্টেবল মোঃ মামুন হোসেন, কনস্টেবল মো. ইমরুল হাসান ও কনস্টেবল মো. আমিনুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর