মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২২০ সময় দেখুন
টাঙ্গাইলে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার কাগজ পত্র যাচাই করণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পুলিশ সুপার বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করা হবে এবং অন্য কোন মাধ্যমে যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ টাঙ্গাইল জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom