শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ ও ইউপি সদস্যসহ আটক ২মাদক কারবারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ ও ইউপি সদস্যসহ আটক ২মাদক কারবারি

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্ত্বরে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও ইউপি সদস্য সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। শনিবার (১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। আটকৃতরা হচ্ছেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪ নং দিওর ইউপি সদস্য ও বিজুল (কঞ্চিবাড়ি) গ্রামের মৃত নজিবুদ্দিনের ছেলে আকরামুল হক (৪৭) এবং একই উপজেলার দিওর গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে মোক্তার হোসেন (২৮)। র‌্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি চৌকষ টীম শনিবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্ত্বরে অভিযান চালায়। অভিযানের আভাস পেয়ে দুই ব্যক্তি দৌঁড়ে পালাতে চেষ্টা করে। র‌্যাব সদস্যরা পিছু ধাওয়া করে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এ দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ এক হাজার ৭০০ টাকা ও মোবাইল জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, আটককৃতরা ঢাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিনাজপুর’সহ বিভিন্ন জেলায় সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর