মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বিপুল পরিমান গজারী কাঠ ও ২টি ট্রাক’সহ আটক ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৪৫ সময় দেখুন
টাঙ্গাইলে বিপুল পরিমান গজারী কাঠ ও ২টি ট্রাক’সহ আটক ২

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে দুই ট্রাকে বহনকারী বিপুল পরিমান গজারী কাঠসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে বন বিভাগ। বুধবার (৩০মার্চ) সাগরদিঘী-হাটুভাঙ্গা গোড়াই সড়কের বোয়ালী ও কামালপুর এলাকায় টহলকালে গজারি কাঠ ও ট্রাক’সহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, ঘাটাইলের সাগরদিঘী গ্রামের মৃত আ. কাদেরের ছেলে ট্রাক চালক মো. সেলিম ও ময়মনসিংহের ফুলবাড়ীয়াউপজেলার আনুহাতি গ্রামের সিদ্দিকের ছেলে হেলপার মো. জুলহাস।

টাঙ্গাইল সদর রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলী জানান, মির্জাপুর-কামালপুর সড়কের উয়ার্সী এলাকায় টহলকালে গজারী বল্লী ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৫-৪৯২৭) থামাতে বললে চালক ট্রাকটি না থামিয়ে চলে যায়। পরে ওই ট্রাকের পিছু নিলে ট্রাকটি কামালপুর এলাকায় রাস্তার উপর রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ওই ট্রাক থেকে ২১০ টি গজারী বল্লী জব্দ করা হয়। এ সব গজারী বল্লীর কোন বৈধ কাগজপত্র ও কাঠের গায়ে কোন বৈধ হাতুড়ীর চিহ্ন নেই। অপর দিকে বোয়ালী এলাকায় অপরএকটি ট্রাককে (ঢাকা মেট্রো ট-২০-৮২৬৬) থামানোর সংকেত দেয়া হয়। ট্রাকটি না থামিয়ে চালক সামনের দিকে অগ্রসর হয়। পরে ট্রাকের পিছু নিয়ে ট্রাকটির গতি রোধ করে থামানো হয়। পরে ওই ট্রাকে থাকা ৬৫ পিছ গজারি কাঠের কোন কাগজপত্র না থাকায় চালক ও হেলপারকে আটক করা হয়। এরপর কাঠ গুলো জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর