রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহত ১ আহত ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ মে, ২০২২
  • ২৭৭ সময় দেখুন
টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহত ১ আহত ২

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতমারা গ্রামে এ ঘটনাটি ঘটে। সিএনজি চালক নিহত মো. সুমন মিয়া (২৭) কাজীবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। এ দূর্ঘটনায় দুইজন আহত হয়েছে। আহতরা হলেন, একই গ্রামে মো. আব্দুর রশিদ (৫৭) ও সুজন মিয়া (২২)। উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতমারা গ্রামের রশিদ এর সাথে সৎ ভাই আতোয়ারের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এলাকাবাসী তাদেরকে উদ্বার করে টাঙ্গাইল মির্জাপুর হাসপাতালে নেওয়ার পথে পতিমধ্যে সুমন মারা যায়। সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর