শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৫৮ সময় দেখুন
টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালন

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলা পুলিশ কর্তৃক বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয় মঙ্গলবার (১ মার্চ) দুপুরে।

অকৃত্রিম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে জীবন বাজি রেখে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন, সে সকল কর্তব্যরত শহীদ পুলিশ সদস্যদের স্মরনে টাঙ্গাইল জেলা পুলিশ কর্তৃক স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কম্যাড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কম্যাড্যান্ট (পুলিশ সুপার) মো. ইমামুর রশীদ, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন, পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ,টাঙ্গাইল জেলার পিটিসি, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিবিআই, সিআইডি, র‌্যাব, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলা পুলিশের সকল সদস্য উপস্থিত ছিলেন।স্মরণ সভায় পুলিশের আইজিপি ও জেলা পুলিশের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী টাঙ্গাইলের ৮২ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে ক্রেস্ট এবং উপহার তুলে দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর