মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রবিবার ভোর রাত ১ টার দিকে উপজেলার দেউলাবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপদ গ্রামের শরাফত আলীর ছেলে হাসিম (২৬), একই উপজেলার মালাউড়ী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬)। এসময় ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ৩টি সিম কার্ড, নগদ ১ হাজার ৮০০ টাকা এবং ১টি মোটরসাইকেল’সহ তাদের হাতেনাতে আটক করে র্যাব। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান ১৩ মার্চ রবিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তিনি আরো জানান আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।